সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভাষণে বিনয়, চোখে স্বপ্ন: তারেক রহমানকে নিয়ে কিছু ভাবনা ‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ

'গুম-খুন, মাদক-দুর্নীতি দমনে হাতাপাখায় ভোট দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন, রাহাজানি, মাদক ও দুর্নীতি দমনে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান ইসলামী অান্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৪ অাসনের সংসদ সদস্য পদপ্রার্থী অালহাজ্ব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ অাল-মাদানী।

শুক্রবার বেলা ৩ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন কদমতলী থানার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ সালাহউদ্দিন অারেফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এমন আহবান জানান।

প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলনের সেক্রেটারী জেনারেল ছাত্রনেতা এম. হাছিবুল ইসলাম।

তিনি বলেন, দেশের ছাত্ররাজনীতিতে অাদর্শগত পরিবর্তন অানতে ইশা ছাত্র অান্দোলন চেষ্টা করে যাচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী অান্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অালহাজ্ব অানোয়ার হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবীর, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

অারো উপস্থিত ছিলেন ইসলামী যুব অান্দোলন কদমতলী থানার সভাপতি শেখ রশীদ অাহমদ, ইসলামী অান্দোলন বাংলাদেশ ৫৩নং ওয়ার্ডের সভাপতি জাফর মাহমুদ বেপারী, সাধারণ সম্পাদক মোাশাররফ হোসেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ ৫৮নং ওয়ার্ড সভাপতি সুলতান অাহমদ খান, সোহাইল ইসলাম সোহেল প্রমুখ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ