বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের

ইজতেমায় হামলায় মিরপুরে বিক্ষোভ: সরকারের প্রতি ৪ আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে ৭ ডিসেম্বর'১৮ বাদ জুমা রাজধানীর মিরপুরে  টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে আলেম-হাফেজে কোরআন ও তাবলীগ জামাতের সাথীদের ওপর উগ্র সাদপন্হীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

মিছিলটি মিরপুর ১৪ থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ঘুরে পুনরায় মিরপুর ১৪ তে এসে শেষ হয়৷

মুফতি হাফিজুল হক ফাইয়াযের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী মসজিদে নূরের খতিব শাইখুল হাদিস মুফতি সায়্যেদ আহমদ ৷

বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. মাওলানা মুফতি মোহাম্মাদুল্লাহ আনছারী, কাফরুল থানা সভাপতি মুফতি মুহাম্মদ আনাছ, কাফরুলের বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাদ্দিস মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি গিয়াসুদ্দীন কাসেমী এবং সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও তাবলীগের সাথী ডা. রুহুল আমিন প্রমুখ ৷

সমাবেশে বক্তারা কয়েকটি দাবি পূরণে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান-

১. টঙ্গি ইজতেমা মাঠের মসজিদে দ্রুত আজান, নামাজ চালুর ব্যবস্হা করতে হবে ৷

২. টঙ্গি ময়দানে হামলার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে ৷

৩. অবিলম্বে হামলার হুকুমের আসামী হিসেবে ওয়াসিফ, নাসিম এবং ফরিদ উদ্দিন মাসউদকে গ্রেপ্তার করতে হবে ৷

৪. বিশ্ব ইজতেমা যথাসময়ে আলেমদের অধীনে করতে দিতে হবে ৷

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ