বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আলেমদের দেখানো পথে তাবলিগের মেহনত করুন: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

তাবলীগ জামাতের বিতর্কিত আমীর, ভারতের মাওলানা সাদ এর অনুসারিদের তওবা করে সঠিক পথে ফিরে আসার আহবান জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

হেফাজত আমীর আল্লামা আহমদ শফী মাওলানা সাদের অনুসারিদের উদ্দেশ্যে বলেন, মাওলানা সাদ এর বিতর্কিত ও মনগড়া তাফসির এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা-বিশ্বাসবিরোধি বয়ান সম্পর্কে বিশ্বের শীর্ষ আলেমগণ ফতোয়া দিয়েছেন। তার অনুসরণ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন।

এরপরও যারা তার অনুসরণ করে চলেছেন, বাংলাদেশে তার পক্ষে কাজ করছেন তাদের বলবো, আপনারা তওবা করুন। আলেমদের দেখানো পথে দাওয়াতে তাবলীগের মেহনত করুন।

হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩দিনব্যাপি তাফসীর ও কেরাত মাহফিলের সমাপনী দিবস (৭ডিসেম্বর) শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আহমদ শফী এমন আহবান জানান।

তিনি আরো বলেন, আলেমগণ নবী-রাসূলের উত্তরাধিকারি। তাদের নির্দেশিত পথে জনসাধারণের চলা উচিত। তারা কুরঅান-সুন্নাহ বিষয়ে বেশি অবগত। যারা আলেম সমাজের গায়ে হাত তুলেছেন, আক্রমণ করেছেন তাদের তওবা করা উচিৎ।

তিনি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ভারতের বিতর্কিত  মাওলানা সাদের অনুসরণ থেকে ফিরে আসুন! শান্তিপ্রিয় মুসলমানদের মাঝে বিভেদ-বিশৃংখলাকারি চিহ্নিত মওলভী ও তাবলীগের কথিত মুরব্বীদের ব্যাপারে সজাগ থাকুন।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শফী আরো বলেন, মাওলানা সাদের অনুসারীরা টঙ্গির মাঠ দখল করার জন্য গত ১ডিসেম্বর টঙ্গি মাঠে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ১ হাজারের অধিক নিরীহ তাবলীগী সাথি, আলেম সমাজ ও মাদরাসা ছাত্রদের মারাত্মকভাবে আহত করেছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সাধ্যানুযায়ি তাদের সেবা করুন। তাদের পাশে দাঁড়ান।

মুহাম্মাদ আহসান উল্লাহর সঞ্চালনায় তাফসির মাহফিলে ৪র্থ পর্বের অধিবেশনে যথাক্রমে সভাপতিত্ব করেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস মাদানী।

৩ দিনব্যাপি তাফসীর মাহফিলের সমাপনী দিবসে আরো বয়ান করেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, মাওলানা ইসমাঈল খান, ড. নূরুল আবছার, মুফতী রাফি বিন মুনির প্রমুখ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ