বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, ৫ ক্রু নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও এখনও পাঁচজন নিখোঁজ আছেন।

জানা যায়, মঙ্গলবার জাপানের শিকোকু দ্বীপের কোচি অঞ্চলে দুটি ফাইটার জেটের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘দ্য জাপান টাইমস’।

ধারণা করা হচ্ছে, ফাইটার জেটের জ্বালানি ট্যাংকার ছিদ্র হয়ে যাওয়ায় এই সংঘর্ষ হয়। দুই জেটে মোট ৭ জন ক্রু ছিলেন। ২ জনকে উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ।

জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকৃত দুই ক্রু সদস্যের মধ্যে একজনকে মঙ্গলবার সকাল ও অপরজনকে বিকালে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে হোনশু দ্বীপে অবস্থিত ‘ইউ.এস. ম্যারিন কর্পস এয়ার স্টেশন আইওয়াকুনি’ থেকে উড্ডয়ন করে বিমান দুটি। সংঘর্ষের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

জানা যায়, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জাপানি অনুসন্ধান ও উদ্ধার বিমান।

জাপানের প্রতিরক্ষমন্ত্রী তাকেশি আইওয়াইয়া টেলিভিশনে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি দুঃখজনক কিন্তু আমাদের দৃষ্টি এখন অনুসন্ধান ও উদ্ধারকাজেই নিবদ্ধ।

নিয়মিত হাঁটলে ভালো থাকবে স্বাস্থ্য

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ