শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় আ.লীগ সমর্থকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নৌকার পছন্দের প্রার্থী না থাকায় আত্মহত্যা করেছেন ঘুনুরাম রায় নামে এক সমর্থক।

বুধবার দুপুরে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই দিনমজুর।

জানা গেছে, উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের মৃত প্রহল্লাদ চন্দ্র রায়ের ছেলে ঘুনুরাম রায়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার অন্ধ সমর্থক ছিলেন।

তার ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের। এরমধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। পরিবারের সংকটে ছেলে কমল চন্দ্র রায় কুমিল্লায় গেছে দিনমজুরির কাজে। বুধবার সকালে স্বামী ঘুনুরামকে বাড়িতে রেখে সাত বছর বয়সের অপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিনমজুরির কাজে যায় তার স্ত্রী। সেখান থেকে দুপুরে বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে তার স্বামী আত্মহত্যা করেছেন।

তার স্ত্রী মেনকা বলেন, ‘মোর স্বামী এমপি মোস্তফাকে ভালোবাসেন। এইবার ভোটে তো এমপি নৌকা মার্কা পায় নাই, শুনিয়া কয়দিন থাকি কয়া বেড়াছে এলা ভোট কোঠে দিম।’

জানা যায়, এবার এ এলাকায় নৌকা মার্কার কোন প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় কয়েকদিন ধরে তার মানসিক বির্পয় দেখা গেছে। তার ওই বিপর্যয় থেকে বুধবার আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা।

ধর্মপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী বলেন, সে আওয়ামী লীগের অন্ধভক্ত ছিল, কোনো মিছিল মিটিংয়ে তাকে বলতে হতো না, নিজেই চলে আসত।

তিনি বলেন, মোস্তফা এমপি মনোনয়ন পায়নি এটা সে মানতে পারে নাই, সব সময় বলতো ‘তাহলে ভোট কোঠে দিমো’। এ কারণে হয়ত আজ সে আত্মহত্যা করেছে।

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ বাড়ি, ৪ দোকান ভস্মীভূত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ