শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নড়াইলের কালিয়ায় ২ কৃষককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধের জেরে দুই কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে এখন পর্যন্ত। কালিয়া উপজেলার নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন গ্রামের সাদেক মোল্লার ছেলে ইমান আলী (৩৫) ও ফহম উদ্দিনের ছেলে রুকু মোল্লা (৩২)। ওসি আলমগীর আরো জানান, কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন ও কান্দুরী গ্রামের ওলিয়ার মোল্লর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

সকালে ওলিয়ার মোল্লার লোকজন নিজেদের জমিতে আমন ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধলে গুলিতে দুইজন নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ