শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরখানে আগুনে পুড়লো ১টি ঘর ও দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তরখানে আটিপাড়া বাজারে বুধবার দিবাগত রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম বলেন, আনুমানিক রাত ৩টার দিকে আগুন লাগে। প্রায় ২ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে।

এ ঘটনায় আগুনে কিছু টিনের ঘর ও একটি আসবারের দোকান পুড়েছে বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা সময় মতো আসতে পারায় আগুন খুব একটা ছড়াতে পারেনি। তাই আশপাশের অনেক দোকান ও ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

তবে এখনো আগুন লাগার কারন এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত।

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ বাড়ি, ৪ দোকান ভস্মীভূত

এএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ