বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির; ৬ ফিলিস্তিকে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ফিলিস্তিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গাজার একটি সামরিক আদালত এ রায় দিয়েছে।

এর আগে ইসরায়েলি বিশেষ বাহিনীর গাজায় প্রবেশ করে গুলি চালালে হামাসের সামরিক বাহিনীর কমান্ডার শেখ নূর বারাকাসহ আরও ছয়জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার তিন সপ্তাহ পর ওই ৬ ফিলিস্তিনিকে এ রায় দিল কর্তৃপক্ষ।

জানা যায়, সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে একজন নারীসহ চারজনের ৬ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ড।

ভবিষ্যতে যারাই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করতে চাইবে তাদের জন্য সুস্পষ্ট একটি বার্তা হিসেবে কাজ করবে এ রায়।

সম্প্রতি বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী কামান দিয়েও হামলা চালায়। বিমান হামলায় গুড়িয়ে দেয় হামাসের টিভি স্টেশন। এর পাল্টা হিসেবে হামাসও ইসরায়েলে কয়েকশো মিসাইল নিক্ষেপ করে।

দু’পক্ষের সংঘর্ষে এক ইসরায়েলি বেসামরিক নাগরিকসহ সাত ফিলিস্তিনি নিহত হন। ১৩ নভেম্বর উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ