বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইজতেমা ময়দানে হামলায় আহতদের সেবায় এগিয়ে আসুন: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী হাটহাজারী থেক>

দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমার প্রস্তুতি জোড়কে কেন্দ্র করে ঢাকার টঙ্গির মাঠে মাওলানা সাদ এর অনুসারীদের বর্বরোচিত হামলায় আহত তাবলীগী সাথি, আলেম সমাজ ও মাদরাসা ছাত্রদের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আল্লামা আহমদ শফী এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

আল্লামা শফী আরো বলেন, আম্বিয়া আ. এর উত্তরাধিকারি, দীনী ইলম চর্চা ও প্রচারকারী আলেম সমাজ ও ছাত্রদের রক্ত বৃথা যাবে না। মানুষকে মাওলানা সাদের ফেতনা থেকে বাঁচানোর জন্য আলেম-উলামা, মুফতি-মুহাদ্দিস ও মাদরাসার ছাত্ররা ধৈর্য, ত্যাগ ও রক্তের যে নজরানা পেশ করেছে তা বেনজির। ইনশাআল্লাহ এর মাধ্যমে উম্মাহর হেদায়াতের পথ সুগম হবে!

আল্লামা আহমদ শফী, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে দাঁড়াতে এবং প্রত্যেক মসজিদে দোয়ার কর্মসূচি পালনের
সর্বস্তরের আলেম উলামা, তাবলীগী সাথী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।

আল্লামা আহমদ শফী হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, গত শনিবার (১ডিসেম্বর) সকাল থেকে মাওলানা সাদের অনুসারীরা টঙ্গীর মাঠ দখল করার জন্য মাঠে অবস্থানরত জোড়াের ইন্তাজামে কর্মরত নিরহ নিরস্ত্র তাবলীগী সাথি ও মাদরাসা ছাত্রদের উপর লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পাঁচ শতাধিক সাথীদের মারাত্মকভাবে আহত করেছে। যারা বিভিন্ন হাসপাতালে চিকিংসাধীন রয়েছে।

তিনি বলেন, আমি মনে করি, এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে বিশ্ববাপি দাওয়াতের কাজকে স্তব্ধ করা এবং মুসলমানদের মাঝে বিভেদ-বিশৃংখলা সৃষ্টির জন্য এ হামলা চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ