মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইজতেমা মাঠে হামলায় সারাদেশে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে সাদ অনুসারীদের নৃশংস হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছেন উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীরা। ইজতেমায় মাওলানা সাদপন্থীদের আক্রমণকে “সন্ত্রাস” হিসেবে উল্লেখ করেছেন সারাদেশের আলেম সমাজ ও সাধারণ মানুষ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি জেলা প্রশাসক বরারব স্মারকলিপিও দিয়েছেন  উলামায়ে কেরাম।

ইজতেমা মাঠে মাওলানা সাদ অনুসারীদের নৃশংস হামলায় ৩ শতাধিক আহত হয়। এছাড়াও নিহত হন ইসমাইল মন্ডন নামের এক তাবলীগের সাথী। তাবলিগের ইতিহাসে এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন উলামায়ে কেরাম।

ঢাকা

টঙ্গীর ইজতেমা মাঠে বিশ্বইজতেমার প্রস্তুতিকাজে অংশগ্রহণকারী নিরীহ মাদরাসা ছাত্র ও তাবলীগের সাথীদের ওপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলি, শ্যামপুর বেফাকজোনের উলামায়ে কেরাম এবং তাবলীগ জামাত এর সাথী ভাইদের পক্ষ থেকে- বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার তলাবা, ওলামা ও সাথীদের উপস্থিতিতে ঢাকার যাত্রাবাড়ীর জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড এর মুহতামিম মুফতি শফীকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদীস মুফতি নুরুল আমিন, মেরাজনগর মাদরাসার মোহতামিম মাওলানা রশিদ আহমাদ,জামিয়াতু আবু বকর রা. এর মুহতামিম মুফতি বোরহান উদ্দিন, ডেমরা ইমাম ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী।

ইত্তেফাকুল মাদরাসিল কওমিয়া ডেমরা'র সেক্রেটারী মাওলানা নেছার আহমাদ মাদানী, ওলামানগর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুখলেছুর রহমান কাসেমী, বাইতুন নুর মাদরাসা সায়দাবাদ এর মুহতামিম মুফতি মনিরুজ্জামান উলুমে শরইয়্যা মাদরাসার মুহতামিম মাওলানা শরীফুল্লাহ, জামিয়া ওসমান ইবনে আফফান রা.মাতুয়াইল'র মুহতামিম মাওলানা মাহমুদ হাসান সিরাজী, যাত্রাবাড়ী থানা মসজিদের ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম, মুফতি ইয়াসিন আহমদ ও মুফতি মুজিবুর রহমান [মুজিব তাশফিন] প্রমুখ।

বক্তাগন বলেন, ওয়ারিসে নবী ওলামায়ে কেরাম এর উপর পরিকল্পিত এই সন্ত্রাসী হামলার বিচার সরকারকে করতেই হবে। নির্বাচনের নামে এই হত্যাকান্ডের বিচার নিয়ে কোন টালবাহান