বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

‘হামলা কখনো তাবলীগী সাথীদের কাজ হতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম, তাবলীগের সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, টঙ্গীর মাঠে হতাহতের ঘঠনা বড়ই দুঃখজনক৷ নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘঠনা তাবলীগের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে৷

দাওয়াত ও তাবলীগ হলো, ঈমান-আমাল শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম৷ ঈমান-আমালে শিক্ষার সাথে সাথে তাবলীগের অন্যতম উদ্যেশ্যে হলো পরস্পর জোড় মিল ও মুহাব্বাত পয়দা করা৷ তাই পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এ কাজ করতে হবে৷

যুগ যুগ ধরে তাবলীগের কাজ স্বমহিমায় চলে আসছে৷ তাবলীগ জামাতে কোনো দ্বিধা বিভক্তি ছিল না৷ বর্তমানে তাবলীগ জামাতে বিভক্তি ও হতাহতের মতো ন্যাক্কারজনক ঘটনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বলে আমি মনে করি৷

তিনি আরো বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতজি মাওলানা ইলিয়াস রহ. হযরতজি মাওলানা ইউসুফ কান্ধলভী রহ.এবং হযরতজি মাওলানা ইন'আমুল হাসান রহ.এর পদাংঙ্ক অনুসরণ করে এ কাজ করতে হবে৷ তাহলে এ কাজের মূল লক্ষ্য উদ্যেশ্যে পূরণ হবে৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, একে অন্যের ওপর হামলা করা তাবলীগী সাথীদের কাজ হতে পারে না৷ যারা মাঠ দখল করতে টঙ্গীতে নিরিহ তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর হামলা করছে তারা অমার্জনীয় অপরাধ করেছে৷

অনতিবিলম্বে সুষ্ঠ তদন্ত মাধ্যমে এ গঠনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে৷

এ গঠনায় নিহতদের রুহের মাগফিরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, যারা হতাহত হয়েছ তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে৷ এবং ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর গঠনা না ঘঠে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷

বিশ্ব ইজতেমা বাংলাদের জন্য একটি বড় নেয়ামত তাই আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ করতে এবং তাবলীগ জামাতের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দুআ কামনা করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

তাবলীগ ইস্যুতে দেওবন্দ ও সাহারানপুরের বর্তমান অবস্থান

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ