শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলায় অল্পের জন্য রক্ষা ট্রাম্প কন্যার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পকন্যা ইভাঙ্কার সফরের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷ অল্পের জন্য রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷

মেক্সিকোর গুয়াডালাজারা শহরের রোববার মার্কিন দূতাবাসের সামনে ওই গ্রেনেড হামলা চালায় এক আততায়ী৷

বিস্ফোরণে তীব্রতায় দূতাবাসের সামনের দেয়ালে ৪০ সেন্টিমিটার গর্তের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে ওই গ্রেনেড হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেন গোটা এলাকা৷

দূতাবাসের গোপন ক্যামেরায় হামলাকারীর ছবি ধরা পড়েছে৷ সেই সূত্র ধরেই তাকে খোঁজা শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলোও যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে৷ খবর স্ট্রেট টাইমসের।