বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

৬ ঘণ্টায় ৪০ বার ভূমিকম্পে কাঁপল আলাস্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ ভূমিকম্প হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ২৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার আনুমানিক রাত ১২টা) প্রথম কম্পন অনুভূত হয়। এর পরের ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার কেঁপে ওঠে আলাস্কার মাটি।

ভূমিকম্পের উত্সস্থল ভূগর্ভের ৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে। আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং ইউএস জিওলোজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক শূন্য।

আলাস্কায় চার লাখ মানুষ বসবাস করেন। তীব্র ভূমিকম্পে বিভিন্ন এলাকায় একাধিক ছোট ও মাঝারি মাপের বাড়ি এবং উড়ালপুলের ভেঙে পড়েছে।

বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে, আতঙ্কিত হয়ে আছেন বাসিন্দারা। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সূত্র– বিবিসি ও সিএনএন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ