বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশে আফগান ও মার্কিন বাহিনীর যৌথ অভিযান চলাকালে একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন নারী ছিলেন বলে ধারণা করছেন জাতিসংঘ তদন্তকারীরা। তবে স্থানীয় অধিবাসীরা নিহতের সংখ্যা ৩০ উল্লেখ করেছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত ন্যাটো বাহিনী বলেছে, ‘মঙ্গলবার জামশের এলাকায় আফগান বিশেষ বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘর্ষের মধ্যেই ওই ভবনে হেলিকপ্টার থেকে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।’

এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। এ ছাড়া জঙ্গিরা বেসামরিক নাগরিকদেরকেও ঢাল হিসাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক এই জোট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ