বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় নামছেন ১১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে তার প্রচারণা।

এরপর তিনি সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরাণ রহ. মাজার জিয়ারত শেষে সেখানে জনসভা করবেন। সেখান থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি  উত্তরাঞ্চলীয় জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে শেখ হাসিনার বাসভবনে ডেকে নিয়ে সফরসূচি চূড়ান্ত করার নির্দেশ দেন।

এ সময় বাসভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চিফ হুইপ আ স ম ফিরোজ, আ খ ম জাহাঙ্গীর আরো অনকে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের মনোনয়ন পায়নি এমন নেতাদের সঙ্গেও গতকাল বৈঠক করে তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন।

উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা এখন থেকে নিয়মিত ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে। সারা দেশে দলীয় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোথায় কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করবে।

মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ