শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে ৩০ জানুয়ারি চার্জ শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গাড়িতে পেট্রোলবোমা মেরে যাত্রীদের হত্যা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলীর আদালত এ দিন ধার্য করেন।

এদিকে বৃহস্পতিবারই এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এদিন আসামিপক্ষ সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। সে অনুযায়ীই চার্জ শুনানি পিছিয়ে ৩০ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মামলা সূত্রে জানায়, ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বশির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আদলতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে এক নম্বরে রাখা হয়েছে।

এদিকে আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে ৩১ জন যাত্রী দগ্ধ হন। এরপর ১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামের এক যাত্রীর মৃত্যু হয়।