মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সেদিনের বেহিসেবি কর্ম-পাগলামী নিষ্ফল হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈমুল ইসলাম খান
সিনিয়র সাংবাদিক

‘দৈনিক আজকের কাগজ’-এ (১৯৯১-১৯৯২) আমি ছিলাম পেশাদার, বেতনভুক সম্পাদক; মালিকানায় যুক্ত ছিলাম না। আমরা যারা পত্রিকাটি মিলিত মেধা ও শ্রম দিয়ে গড়ে তুলেছিলাম তারা সকলেই প্রতীকী বেতনে কর্মী ছিলাম।

পত্রিকাটির মালিক ছিলেন সম্মানীয় কাজী শাহেদ আহমেদ। তিনি অর্থের যোগান দিতেন। পত্রিকার সম্পাদকীয় বা বাণিজ্যিক অর্থাৎ এর ব্যবস্থাপনা না করতেন নিয়ন্ত্রণ, না করতেন দৈনন্দিন অংশগ্রহণ। তিনি ছিলেন দূর আকাশের তারার মতো। তাঁকে বিনম্র শ্রদ্ধা।

পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ সকল কাজ আমরাই করেছি এবং শিখেছি। অকারণে নয়; আপন আগ্রহে, নিজেদের স্বপ্নপূরণের জন্যে, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। অন্তত দুই-তিন বছর সকলেই নিবেদিত ও স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে অতিরিক্ত সময় কাজ করেছি; অনেক আনন্দে, দিন-রাত, ছুটিহীন।

কাজী শাহেদের সঙ্গে একসময় কর্মীরা বিরোধে জড়ালে বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। সেখানে মালিকপক্ষের আইনজীবী বলেছিলেন, দুই পক্ষের সম্পর্ক আইনের দৃষ্টিতে ‘মনিব আর ভৃত্যের’। এই রূঢ় সত্যোপলব্ধি সত্ত্বেও আমরা সেসময় এতোটুকু হতোদ্যম বা কাজে নিস্পৃহ হইনি।

বাংলাদেশের মিডিয়া জগতে, বিভিন্ন প্রতিষ্ঠানে এখন বৃহত্তর ‘কাগজ’ পরিবারের কয়েক ডজন তারকা সাংবাদিক যখন দুর্দান্ত নেতৃত্ব ও ভূমিকা রাখছেন তখন মনে হয় সেদিনের অকৃপণ, বেহিসেবি কর্ম-পাগলামী নিষ্ফল হয়নি, নিঃস্বার্থও নয়।

নাঈমুল ইসলাম খানের ফেসবুক ওয়াল থেকে