বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শুকরানা মাহফিলের পর্যালোচনা বিষয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কওমি মাদরাসাসমূহের সম্মিলিত সংস্থা আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা মতিঝিলের নিজস্ব কার্যালয়ে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে শুকরানা মাহফিলের অর্থনৈতিক হিসাব, মাহফিল পরবর্তি পর্যালোচনা, দাওরায়ে হাদিসের পরীক্ষার সঙ্গে মিশকাতের পরীক্ষা নেয়াসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে শুকরানা মাহফিলের পর্যালোচনা, অর্থনৈতিক হিসাব ইত্যাদি বিষয়ে আলোচনার পাশাপাশি অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বাতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে।

তবে শুকরানা মাহফিলের হিসেব নিকাশ এবং মাহফিল পর্যালোচনা নির্ধারিত শুকরানা মাহফিল বাস্তবায়ন কমিটি পেশ করবে বলে জানা যায়।

হাইয়াতুল উলয়ার দফতর সম্পাদক মাওলানা অসিউর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আওয়ার ইসলামকে বলেন বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব  দেয়া হয়েছে অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বাতা বৃদ্ধির বিষয়ে। এছাড়াও আনুষাজ্ঞিক বিষয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে আল হাইআতুল উলয়ার অধীনে  ২০১৯ সালের দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার সঙ্গে মিশকা্ত জামাতের পরীক্ষা নেয়ার প্রস্তাব পেশ করা হলে সর্ব সম্মতিতে তা নাকচ করে দেওয়া হয়। তাকমিলে পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গে সারা দেশে অনুষ্ঠিত হবে।

আগামী বছর তাকমিলের পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল।  হাইয়াতুল উলইয়া গঠনের পর ৩য় বারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংস্থাটির কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে হাইয়াতুল উলইয়ার বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল কুদ্দুস, গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন। তানজিম বোর্ডের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,  মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ