সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

আবেদনপত্রে মিথ্যা অজুহাত, ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন  হারুন

আমাদের দেশে প্রায়ই দেখা যায় অফিস আদালতে মিথ্যা অজুহাত দিয়ে দরখাস্ত লেখা হয়, এ মিথ্যা অজুহাতে দরখাস্ত লেখা শরিয়তের দৃষ্টিতে কেমন।

দরখাস্তে, আবেদনপত্রে মিথ্যা অজুহাত লেখা সর্ম্পকে্।

প্রশ্ন: জেনেশুনে মিথ্যে ও বানোয়াট অজুহাতের বর্ণনা দিয়ে দরখাস্ত, আবেদনপত্র কাউকে লিখে দেয়া যাবে কি ?

উত্তর: জেনেশুনে মিথ্যে ও বানোয়াট অজুহাতের বর্ণনা দিয়ে দরখাস্ত, আবেদনপত্র লিখে দেয়ার মানে হলো; গোনাহের কাজে সহযোগিতা করা। বিধায় তা নাজায়েয্। কেননা আল্লাহ তায়ালা গোনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন।

সূ্ত্র: সূরা মায়েদাহ আয়াত নং ০২, সূরা ক্বিসাস আয়াত নং ১৭, জাওয়াহিরুল ফিকহ ২/৩৪৪-৪৪৭

দুই, বয়স কমিয়ে বাড়িয়ে বলা সর্ম্পকে।

প্রশ্ন: অনেককে দেখা যায় বয়স জিজ্ঞাসা করলে সঠিক-বয়স গোপন করে বলে, এমনটি কি ঠিক ?

উত্তর: শরিয়তের দৃষ্টিতে কারো বয়স কমিয়ে বা বাড়িয়ে বলা কোনটাই জায়েয নেই। কেননা এতে একে তো মিথ্যে বলা হচ্ছে, অপরদিকে অন্যকে ধোঁকায় ফেলা হচ্ছে। আর শরিয়তে মিথ্যা বলা বা ধোঁকা দেয়া কোনটাই জায়েয নেই। তাই এগুলো থেকে বিরত থাকা জরুরি।

সূত্র: মিশকাত শরীফ ২৪৮, তিরমিযি শরীফ ১/২২৯, আবু দাউদ শরীফ ২/১৩৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ