শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মানুষ দুর্নীতিবাজদের ভোট দেবে না: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি আরো বলেন, এখন আর মানুষ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। আশা করি, মানুষ দুর্নীতিবাজদের ভোট দেবে না।

আজ মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দেশ এখন উন্নয়নের ধারায় আছে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, দেশে দুর্নীতি আছে সত্য। তবে দেশের অনেক উন্নতি হয়েছে। মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়। এ লক্ষ্যেই কাজ করছে দুদক।