বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মনোনয়ন বঞ্চিত হয়ে ফের বিএনপিতে জাপা নেতা বাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পাননি দলটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল। এর জেরে এ দলটি ছেড়ে ফের বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (২৬ নভেম্বর) রাতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজধানীতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এ ব্যাপারে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে। বিষয়টি নিয়ে ঢাকায় আমার সঙ্গে আলোচনা চলছে।’

গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এ দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরে যান রোকন উদ্দিন বাবুল।

জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশ্বাসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগদান করেন তিনি।

রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পাওয়ার কারণে স্থানীয় কর্মী-সমর্থকদের অনুরোধেই আমি দল ছেড়েছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ