বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নায়ক ফারুক বাদ, মনোনয়ন পেলেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে ঢাকা ১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফারুকের মনোনয়ন বাতিল করে তার বদলে মনোনয়ন দেয়া হয়ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে।

নায়ক ফারুককে এর আগে মনোনয়ন দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে বলে দলটির সূত্রে জানা যায়।

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চিত্রনায়ক ফারুককের হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

রাজধানী ঢাকার গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।

ইতিপূর্বে গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। বর্তমানে ওই আসনে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, ফেসবুকে কয়েকদিন ধরে চিত্রনায়ক ফারুকের ইসলাম বিষয়ক একটি বিতর্কিত বক্তব্য ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

খালেদার ৩ আসনে বিকল্প প্রার্থী যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ