সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

সিইসিসহ ৪ নির্বাচন কমিশনারকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়েছে রিটের ওই আবেদন আবেদনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেনন।

রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানিয়েছেন, রিট আবেদনে দুটি যুক্তি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে।

এছাড়া সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু তারা সরকারি আমলা হওয়ায় অতীতে তাদের স্বাধীনভাবে কাজ করার কোন অভিজ্ঞতা ছিলো না।

রিট আবেদনটি শুনানির জন্য আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ