শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নির্বাচন ঘিরে সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে সক্রিয় র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ঘিরে কোনো জঙ্গি সংগঠন যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক র‍্যাব।

সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

র‍্যাব কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, সম্প্রতি র‍্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের ব্যানারে জঙ্গি সংগঠন জেমবি সংগঠিত হচ্ছে।

এসময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জেএমবির ৮ সদস্যকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছেন তিনি।

তথ্যের ভিত্তিতে রোববার রাতে কলাবাগান, বসুন্ধরা আবাসিক এলাকা ও মোহাম্মদপুরে অভিযান চালানো হয়। এ সময় ৮ জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে বই, ল্যাপটপ ও মোবাইল ফোন ইত্যাদি।