শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

বকশীবাজারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় ১ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বকশীবাজারে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতের এ ঘটনায় নিহত তাজ মিয়া নূরজাহান কুসুনের (২২) স্বামী মো. আসিফ কিছুটা আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানিয়েছেন।

আসিফের সাথে কথা বলে জানা যায়, তারা বংশালের মালিটোলা এলাকায় থাকেন। রাতে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে বাসায় ফিরছিলেন। রাত ১১টার দিকে বকশী বাজার এলাকায় ঢাকা মেডিকেলের নতুন ভবনের সামনের রাস্তায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দেয়।

এতে তারা দুজনই ছিটকে রাস্তার দুই পাশে পড়ে যান। এরপর ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যায়।স্ত্রী হেলমেট পরা ছিলেন, স্ত্রীর হেলমেট ফেটে মাথায় গুরুতর আঘাত লাগে।

পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ