বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লা-১ খেলাফত আন্দোলনের প্রার্থী মুফতি সুলতান মহিউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি সুলতান মহিউদ্দিন।

তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মুফতি সুলতান মহিউদ্দিন নবম জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত আন্দোলনের প্রার্থী ছিলেন, এবারও তিনি দলীয় মনোনয়ন ও মেঘনা উপজেলার রির্টার্নি কর্মকর্তার কাছ থেকে নমিনেশন পেপারও সিডি সংগ্রহ করেছেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি তাওবার রাজনীতির প্রবর্তক হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের আদর্শে খেলাফত প্রতিষ্ঠার রাজনীতিকে এবাদত মনে করি।

আমরা আল্লাহর জমিনে কুরআন সুন্নাহর শাসন তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাওয়াতি কাজ মনে করে নির্বাচনী জিহাদে অংশ গ্রহন করি। সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিরা নির্বাচিত হলে দেশে আল্লাহর রহমত নাজিল হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে।

সুদ-ঘুষ, দুর্নীতিসহ সকল অপরাধ বন্ধ এবং দেশের সার্বিক উন্নয়ন হবে। সব ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে। আশাকরি দেশ ও জনগণের কল্যাণে ভোটারগণ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।

ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে লড়বেন মাওলানা মুজিবুর রহমান হামিদী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ