বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করছেন না এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলন।

এতে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছিল বেশ কিছু গণমাধ্যম।

সর্বশেষ তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এ হাবের’ জানিয়েছে, মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে এরদোগানের সাক্ষাৎ হচ্ছে না।

এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুসহ আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, বিন সালমানের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘হতে পারে’।

এর কয়েক ঘণ্টা পর একই কর্মকর্তার বরাতে ‘এ হাবের’ জানালো, এরদোগান জি২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ বা সৌদি কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন না।

আগামী ৩০ নভেম্বর থেকে শিল্পোন্নত ২০ জাতিগোষ্ঠীর দু’দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে সালমান-এরদোয়ান বৈঠক হলে সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে সৌদি আরব ও তুরস্কের মধ্যে চলা উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতো বলে ধারণা দেশ দুটির গণমাধ্যমগুলোর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ