সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’ 

এ নির্বাচনে পরীক্ষামূলক ব্যবহার হবে ইভিএম : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের জাতীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ শুক্রবার সকালে রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের প্রশিক্ষকদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন শেষে সিইসি এ কথা বলেন।

এছাড়াও কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, সে সিদ্ধান্তও দু-একদিনের মধ্যে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে যশোরের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

এসে গত রোববার পল্টন থেকে নিখোঁজ হন যশোর বিএনপির সহসভাপতি আবু বকর আবু।  আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য তিনি ঢাকায় এসেছিলেন। বৃহস্পতিবার বুড়িগঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন সিইসি। তিনি বলেন, আইনগত নির্দেশনা, সঠিকভাবে ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আমলে নিয়ে নেবে, এটিই নির্দেশ থাকবে পুলিশের ওপরে।

ওই কর্মশালায় বক্তব্য দেয়ার সময় সিইসি সাংবাদিকদের বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে আইনি অনুমোদন পেতে ইভিএম ব্যবহার করা হবে, তবে কী পরিসরে তা ব্যবহার হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি।’

‘আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করতে হবে। আমাদের একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। হয় পূর্ণাঙ্গ অথবা কয়েকটা আসনের কিছুসংখ্যক কেন্দ্রে। এ দুটো জিনিস আগামী শনিবারে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান সিইসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ