বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দারিদ্র বিমোচনে চীনের পদ্ধতিতে হাঁটবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চীনের দারিদ্র্য বিমোচনের পদ্ধতি ও অভিজ্ঞতাগুলি ব্যবহার করবে পাকিস্তান।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, সম্প্রতি দারিদ্রতা দূরীকরণ বিষয়ক এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের দারিদ্র দূরীকরণে চীনের পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, চীন দারিদ্র বিমোচনের নতুন পদ্ধতি অবলমম্বন করে প্রায় ৭ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে মুক্তি দিয়েছে। আমরাও চীনের পদ্ধতি ও অভিজ্ঞতা কাজে লাগাতে চাচ্ছি।

প্রধানমন্ত্রী ইমরান খান আরো বলেন, এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশও দেয়া হয়েছে।

দারিদ্র্য নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকের ভাষণে ইমরান খান আরো বলেন, সরকার দারিদ্র্য নিরসনের নীতি প্রণয়ন করছে। দারিদ্র্য দূরীকরণে মালয়েশিয়া ও চীনের অভিজ্ঞতাকে মাইল ফলক হিসেবে নেয়া হবে।

তিনি বলেন, চীন দারিদ্র্য সীমা থেকে মধ্যবিত্তে তুলে এনেছে অনেক মানুষকে। আমরাও সফল হবো। দারিদ্র্যসীমার নিচে যারা আছে তাদেরকে তাদের মত করে কাজে লাগাতে হবে। তাদের কর্মসংস্থান ও বেকারত্বের অবস্থার পরিবর্তন করলে দারিদ্র্যের অবসান ঘটানো সম্ভব হবে।

জাতীয় নীতি ঘোষণা করার কথা বলে এ লক্ষ্যে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে জোর দেন তিনি। নীতি নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেন।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ