বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইসিকে আগে ইভিএম ব্যবহার শিখতে বললেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ইসিকে আগে ইভিএম ব্যবহার শেখার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ইসি নিজে আগে ইভিএম ব্যবহার শিখুক। তারপর জনগণকে শেখানো হোক। ইসি নিজেই ইভিএম চালাতে জানে না।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ‘ইভিএমকে না বলুন আপনার ভোট সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে বহুল আলোচিত ও বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশনের (ইসি)। আগামী শনিবার এ সংক্রান্ত এক সভায় কমিশন সিদ্ধান্ত নেবে, সংসদ নির্বাচনে তারা কতটি আসনে ইভিএম ব্যবহার করবে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, একজন নাগরিকের ইচ্ছেমতো, পছন্দমতো ভোট দেয়ার অধিকার আছে। কিন্তু যে যন্ত্র জনগণ কখনো দেখেনি সেটা স্পর্শ করলে যে ভোট হবে এটা তারা বিশ্বাস করতে পারে না।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ১০ বছর ধরে এ সরকার দ্বারা নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের হাজার হাজার নেতা আজ কারাগারে। আমরা যখন নির্বাচনে যেতে চাচ্ছি তখনও আমাদের এসব নেতা কারাগারে আছেন। পদে পদে গ্রেফতার করা হচ্ছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে গায়েবি মামলা, গ্রেফতার, নির্যাতন চলছেই। এসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা এমন নির্বাচন চাই, যে নির্বাচন প্রশ্নবৃদ্ধ হতে পারে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে যাই করুক না কেন জনগণকে ভোট কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন বিবেকের কাছে দায়ী হবে, খোদার কাছে দায়ী হবে।

‘ফেয়ার ইলেকশন না হলে দেশে গণবিষ্ফোরণ শুরু হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ