বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

‘হেফাজতের ব্যানারে কারো নির্বাচনের অনুমতি নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হেফাজতের দুই শতাধিক নেতার মনোনয়ন’ এবং ‘আমীরে হেফাজতের দু'আ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমিরে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়।

আজ এক বিবৃতিতে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হেফাজতের ব্যানারে কারো নির্বাচন করার অনুমতি নেই।

তিনি আরো বলেন, আমার কাছে কেউ দুআ নিতে আসে নাই এবং কাউকে নির্বাচন করার জন্যে আমি অনুমতি এবং নির্দেশ কিছুই দেই নাই। যারা আমার কাছ থেকে দুআ নেয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোন্নয়ন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে।

আমিরে হেফাজত বলেন, আমি আগেও বলে এসেছি এবং এখনো বলে যাচ্ছি যে, হেফাজতে ইসলাম কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। বিষয়টা অনেকবার বলা হয়েছে। হেফাজতকে জড়িয়ে এসব তালগোল না পাকাতে হেফাজতের নেতৃবৃন্দ এবং মিডিয়ার প্রতি আহ্বান জানান।

দুআ নেয়ার বিষয়টি তিনি পরিষ্কারভাষায় অস্বীকার করে বলেছেন, আমার কাছে কেউ অনুমতি নেয়ার জন্য আসে নাই এবং আমার সাথে এ ব্যাপারে কোন কথা হয়নি।

যারা হেফাজতের নামে কিংবা আমার দুআ নিয়ে অথবা আমার অনুমতি নিয়ে রাজনীতিতে নেমেছে বলে পত্রিকায় কিংবা মিডিয়াতে যে সংবাদ এসেছে তা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে বা যারা আমার কাছ থেকে দুআ নেয়ার দাবী করেছেন, তাদেরকে আমার সামনে নিয়ে আসুন।

আগামীতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য হেফাজত ইসলামের সাথে যারা সম্পৃক্ত তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সতর্ক হোন যেন এ ধরনের কোনো কর্মকা- প্রকাশ না পায়। কেউ নির্বাচন করলে সেটা তার ব্যক্তিগত বিষয়।

এর জন্যে হেফাজতে ইসলাম দায়ী নয়। আপনি যে কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ