বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

তাবলীগের মুরব্বি হাজী আবদুল ওয়াহাবের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: চলে গেলেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি আলমি শুরার প্রধান হাজি আবদুল ওয়াহাব। দীর্ঘ অসুস্থতার পর আজ রোববার (১৮ নভেম্বর) সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাজী আবদুল ওয়াহাব লাহোরের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রায়বেন্ডের তাবলিগি মারকাজে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হাজী আবদুল ওয়াহাব ১৯২৩ সালের ১ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন, দেশভাগের পর তিনি পাকিস্তান চলে যান। তিনি তাবলিগ জামায়াতের তৃতীয় প্রধান ছিলেন।

তিনি লাহোর ইসলামিয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৪৪ সালে তাবলিগ জামাতে যোগদান করেন। এ সময় তিনি ব্রিটিশ ভারতের জেলা অফিসার হিসেবে কাজ করতেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহম্মদ ইলিয়াসের সরাসরি সঙ্গী হিসাবে পরিচিত ছিলেন হাজী আবদুল ওয়াহাব। তাকে পাকিস্তানের প্রথম পাঁচজন ব্যক্তির মধ্যে একজন বলে মনে করা হয়, যিনি তার সমগ্র জীবন তাবলিগ জামায়াতকে দিয়েছিলেন।

সূত্র: দ্য নিউজ, ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ