মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপির কাছে যে ১০ আসন চেয়ে অনড় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : মনোনয়ন জমা দেয়া শেষ। এবার শরীক দলগুলোর আসন ভাগাভাগির পালা। কে কত আসন পাবে, কাকে দেয়া হবে কতো, এ নিয়ে দরকাষাকষি দীর্ঘ দিনের। তবে চূড়ান্ত বণ্টন হবে আগামী দুই একদিনের মধ্যে।

২০ থেকে ২৩ দলীয় জোট হওয়া সরকার বিরোধী বড় জোটের অন্যতম শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আল্লামা শায়খ আবদুল মোমিনের নেতৃত্বে দলটি ৫০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিলেও চূড়ান্তভাবে চাইবে ১০ আসন।

এর কম আসন পেলে দলটি অন্যরকম চিন্তা করতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বৃহৎ এ জোটটিতে এবার দলের সংখ্যা বাড়ায় আসন নিয়ে বেশ চাপাপাপি হবে এমনটিও বলছেন কেন্দ্রীয় নেতারা।

১৯৯৯ সালের নির্বাচনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (একাংশ) এবং ইসলামী ঐক্যজোট মিলিত হয়ে চার দলীয় জোট গঠন করা হয়। পরবর্তীতে আরো কয়েকটি দল নিয়ে ২০ দলীয় জোট গঠন করা হয়। সাম্প্রতিক সময়ে আরও ৩ দল যুক্ত হয়ে এটি এখন ২৩ দলীয় জোটে পরিণত হয়েছে।

এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত ঐক্যফ্রন্টেও যোগ দিয়েছে বিএনপি। সেখানে বেশ কয়েকটি দল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। যারা প্রত্যেকে বিভিন্ন স্থান থেকে নির্বাচনে আসবেন। এসব বিবেচনায় ছোট দলগুলো এক একাধিক আসনের বেশি পাবেন বলেই বিশ্লেষকদের মত।

জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে অর্ধশত মনোনয়ন ফরম জমা হলেও চূড়ান্তভাবে ১০টি আসন জোট থেকে আদায়ের চেষ্টা চলছে। দলটির কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

আসনগুলোর মধ্যে রয়েছে সিলেট ৬ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মুফতি উবায়দুল্লাহ ফারুক, সুনামগঞ্জ ৩ থেকে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ ২ থেকে সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ।

ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, হবিগঞ্জ ১ থেকে সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী,  নারায়ণগঞ্জ ৪ থেকে যুগ্ম মহাসচিব মুনির হোসাইন কাসেমী, চট্টগ্রাম ৫ থেকে সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মুনির।

নীলফামারী ১ থেকে যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিলেট-৪ আসনে সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, ও ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে জমিয়ত ঢাকা মহানগরীর শিল্পবিষয়ক সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

গত ১৩ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে জমিয়ত। মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন