শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সব ‘সাম্প্রদায়িক অপশক্তি’ ভর করেছে ধানের শীষে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব ‘সাম্প্রদায়িক অপশক্তি’ ও ‘ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা’ এখন বিএনপির ধানের শীষে জোট বেঁধেছে।

বিএনপির সঙ্গে জোটবদ্ধ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের ইঙ্গিত করে এ মন্তব্য করেন ওবায়েদুল কাদের।

আজ শুক্রবার (১৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, যারা এতোদিন গণতন্ত্রের বেশে ছিল, তারা ছদ্মবেশী। তারা এতোদিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা মুক্তিযুদ্ধেও ছিল, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা।

তারা নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করেছে। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এসব অপকর্ম, সন্ত্রাস, সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? তফসিল ঘোষণার পর তারা এই দুঃসাহস কীভাবে দেখায়?

তিনি বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে প্রমাণ করেছে, তারা তাদের পুরানো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই।

পুলিশ কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে বলেও যুক্ত করেন ওবায়েদুল কাদের।

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট