শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিয়ানমারে গ্রেফতার শতাধিক রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসী কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়, মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় ১০৬ জন আরোহীসহ নৌকাটি আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

মিয়ানমারের অভিযোগ, গ্রেফতার ওই রোহিঙ্গারা রাখাইনের মুসলিম সম্প্রদায়ের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

দেশটির অভিবাসন কর্মকর্তা কাইও হতে বলেন, ধারণা করছি তারা রাখাইন রাজ্যের বাঙালি রোহিঙ্গা।

প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে রাজ্যটিতে রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। সব মিলে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গার বসবাস উখিয়া-টেকনাফে। আল জাজিরা

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট