বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার আহবান সিইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এই আহবান জানান তিনি।

তিনি বলেন, কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যেতে হবে সবাইকে।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা পোষণ করে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটি ইতিহাস তৈরি হবে। কেননা এ নির্বাচন যদি সফল হয়, তা হলে এরপর থেকে হয়তো সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ রাখার কৌশলে ঐক্যফ্রন্ট

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ