বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সিইসি ও ড. কামালের বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের তফসিল বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)-কে দেয়া ঐক্যফ্রন্টের চিঠির জবাবে কাল বিকাল সাড়ে ৩টায় বৈঠক ডেকেছে ইসি।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘কাল বিকেল সাড়ে ৩টার সময় আমরা তাঁদের সঙ্গে বসব।’

এই বিষয়ে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান বলেন, বিকেল সাড়ে ৩টার সময় সিইসিসহ বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন।

তিনি বলেন, সিইসি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আগামীকাল বিকেলে বৈঠকের ব্যাপারে।’

গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। ২৩ ডিসেম্বর নির্বাচনের কথা জানান তিনি। পরে গতকাল ঘোষিত পুনঃতফসিলে সিইসি জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দারুল উলুম দেওবন্দের দৈনন্দিন রুটিন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ