শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনী ডিউটিতে পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুলেটপ্রুপ হেলমেট, লেগ গার্ড ও রাইট গিয়ার সামগ্রী বাধ্যতামূলকভাবে সঙ্গে নিয়ে ব্যবহার করা অবস্থায় ডিউটি করার ব্যাপারেও কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে মাসিক অপরাধ সভায় কমিশনার এসব নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন কমিশনার। মনোনয়ন ফর্ম ক্রয়ের সময় নেতাকর্মীরা সঙ্গে যেতে পারবেন- উল্লেখ করে তিনি উপস্থিত কর্মকর্তাদের বলেছেন, ওই সময় শোভাযাত্রা করতে দেওয়া হবে না।

পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে নির্বাচন কমিশন সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে। তারপরও যদি কাজ না হয়, তাহলে সমন্বয় করে ব্যানার, পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন কমিশনার। অবাধ সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

প্রার্থী হতে খালেদা জিয়ার নানান বাধা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ