বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নির্বাচনে পুনঃতফসিল, ৩০ ডিসেম্বর ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনের ইভিএম প্রদর্শনীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ ঘোষণা দেন।

নতুন তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাত দিন পেছাল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর।

জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের নতুন তারিখ নির্ধারণ করল নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছিলেন সিইসি। আগের তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।

ভোটের তারিখ পিছিয়ে দিতে গতকাল রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠায় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্ট। তাদের দাবি ছিল নির্বাচন ২৩ ডিসেম্বর না করে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হোক।

পুনঃতফসিল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকালে অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ, মনোনয়নপত্র প্রত্যাহারের পরিবর্তিত তারিখ আগামীকাল (১৩ নভেম্বর) জানিয়ে দেয়া হবে।

নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত ফখরুলের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ