বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবিতে অনড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবিতে এখনও অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ভোটগ্রহণের তারিখ সাতদিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণকেও ষড়যন্ত্র হিসেবেই দেখছে তারা। দাবি মানা নাহলে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে এই জোট।

আজ সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।

তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচন বানচালের জন্য ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর করেছে। ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। বাইরের দেশগুলো নববর্ষে উৎসব করে।

এসব ফেলে কোনো দেশের কূটনীতিক এমনকি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চাইবেন না। সরকারের ইশারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এই তারিখ দিয়েছে। তারা চাই না, এদেশে কোনো নির্বাচন হোক।

নির্বাচন একমাস পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনড় রয়েছে মন্তব্য করে আ স ম রব বলেন, আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। নির্বাচন এক মাস পেছাতে হবে। এই দাবি মানা না হলে কাল (মঙ্গলবার) বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার সকালে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দেন সিইসি কে এম নূরুল হুদা।

নির্বাচনের বাইরে থাকছেন ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ