শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগে তুলা ও রাসায়নিক দ্রব্য সহ পুড়ে গেছে।

আজ রোববার উপজেলার মুলাইদ গ্রামের রঙ্গীলা বাজার এলাকার রনি এন্টারপ্রাইজের গুদামে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাতে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই গুদামে আগুন লাগে। এখানে তুলা ছাড়াও বিভিন্ন কারখানার রাসায়নিকের ড্রাম ও কারখানার পরিত্যক্ত মালামাল সংরক্ষণ করা ছিল।

আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।

সুষ্ঠু নির্বাচনের পথে ইসিই বাধা: খেলাফত আন্দোলন