সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ায় দুই মন্ত্রী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ন্যায্যমূল্য না পাওয়ায় কয়েক সপ্তাহ ধরে কৃষকরা তাদের কাজুবাদাম বেচা বন্ধ রেখেছে। এ কারণে বহিষ্কার করা হয়েছেদেশটির কৃষিমন্ত্রী এবং বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীকে।

দেশটির প্রধানমন্ত্রী জন ম্যাগুফুলি বহিষ্কার করেছে কৃষিমন্ত্রী চার্লস তিজেবা এবং বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী চার্লস মুইজাগে’কে। এই দুই মন্ত্রণালয়ে নতুন দুই মন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটি। এছাড়া চারজন উপমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

তাঞ্জানিয়ার  বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হল কাজুবাদাম। সম্প্রতি কাজুবাদাম বিক্রির বোর্ড ভেঙ্গে দেয়া হয়েছে।

শনিবার এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অভিযুক্ত করেছেন। তিনি তাদের প্রতি কিলোগ্রাম কাজুবাদাম এক দশমিক তিন ডলার দরে কেনার নির্দেশ দেন। সোমবারের মধ্যে তাদেরকে নির্ধারিত দামে সব কাজুবাদাম কেনার নির্দেশ দেয়া হয়েছে।

ব্যবসায়ীরা কৃৃষকদের কাজুবাদাম না কেনার কারণে জন ম্যাগুফুলি হুমকি দেন।

তিনি বলেন, যদি ব্যবসায়ীরা কৃষকদের পণ্য না কেনে, কৃষকদের কাছ থেকে সেগুলো ন্যায্যমূল্যে কিনে নেবে সরকার। আমি কৃষকদের কাজুবাদামের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছি, যেন দেশ এই গুরুত্বপূর্ণ রপ্তানি আয় থেকে বঞ্চিত না হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ