শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনে কার স্বার্থে ইভিএম, প্রশ্ন শামসুল হুদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার স্বার্থে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।

শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

শামসুল হুদা বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইভিএম স্থাপন করায় সন্দেহ আরও বৃদ্ধি পেয়েছে। সকল দল যদি রাজি না হয় তাহলে জোর করে ইভিএম প্রয়োগ করার দরকার কি। কার স্বার্থে তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেওয়া হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘বুয়েটের নকশায় ও বাংলাদেশ মেশিন টুলসের মাধ্যমে ইভিএম তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু এখন বেসরকারিভাবে এটি স্থাপনের প্রক্রিয়া চলছে। ইভিএম না করার প্রক্রিয়া থেকে হঠাৎ করে ইভিএম স্থাপন কার ইন্ধনে করা হচ্ছে। ’

সুজনের সভাপতি ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আওয়ামী লীগের সঙ্গে থেকেই নির্বাচন করব: জিএম কাদের