বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

তালেবান-রাশিয়া শান্তি আলোচনায় বরফ গলবে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েক দশক ধরে চলে আসা যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানের জন্য নতুন খবর তালেবানদের শান্তি আলোচনা। মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া ও তালেবানের শান্তি আলোচনা দেশটির জন্য কোনো শুভ সংবাদ বয়ে আনবে কি?

বিবিসি সূত্রে জানা যায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উদ্বোধনীর মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আফগান সরকারি প্রতিনিধিরা ছাড়াও আঞ্চলিক শক্তিগুলোও অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান, ভারত ও চীনের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন বহু প্রতীক্ষিত এ সম্মেলনটিতে।

বিবিসির বিশ্লেষক জিল ম্যাকগিভারিং বলছেন, এ থেকে কোন চটজলদি ফল আসবে বলে কেউ আশা করছেন না। তবে তালেবান ও আফগান সরকার যে একটি সম্মেলন কক্ষে শান্তি আলোচনার জন্য বসেছেন, এটাই তাৎপর্যপূর্ণ ঘটনা।

রাশিয়ার যোগাযোগ ও তৎপরতার মাধ্যমে আলোচনায় আসা শান্তি আলোচনা জন্য অন্যান্য দেশগুলোও শরিক হয়েছে। এ যাবত ১২টি অংশ গ্রহণ করেছেন শান্তি আলোচনার এ বর্ণাঢ্য আয়োজনে।

এর আগে রাশিয়ার শুরু করা এই শান্তি আলোচনার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র। তারা তালেবানের সঙ্গে নিজস্ব উদ্যোগে সরাসরি আলোচনা চালাচ্ছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিকে মস্কো পাঠায়।

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের একটি শহর পুড়ে ছাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ