বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এক সপ্তাহের ‘শর্ট টার্ম’ আন্দোলনে নামছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল থেকেই মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ১৯ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে যার যার মনোনয়নপত্র। এরই মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

এ অল্প সময়ের মধ্যেই জোর আন্দোলনে নামছে  ঐক্যফ্রন্ট। এক সপ্তাহের শর্ট টার্ম আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।

আন্দোলনের রূপরেখা ও কৌশলও তৈরি করা হয়ে গেছে বৃহত্তর এ জোটটির। তবে নির্বাচনী ট্রেনে ঐক্যফ্রন্ট উঠবে কিনা, সেটা আগামী দু'একদিনের মধ্যেই অনেকটা পরিষ্কার হওয়া যাবে। নির্বাচনের প্রস্তুতি ও দাবি আদায়ে আন্দোলন, দু’টি একসঙ্গে চালিয়ে যাওয়ার পক্ষে বিএনপির অধিকাংশ নেতা।

সূত্র জানায়, জনগণকে সম্পৃক্ত করে অহিংস আন্দোলনেই সাত দফা দাবি আদায় করে নিতে চায় এ রাজনৈতিক জোট। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা, ঢাকা অবরোধ ও গণভবন অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি আসতে পারে।

সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। সেক্ষেত্রে নির্বাচনের সময়ে দলীয় মনোনয়ন ফরম কার সইয়ে নির্বাচন কমিশনে যাবে, এরও একটি পন্থা বের করা হচ্ছে।

শনিবার (১০ নভেম্বর) বৈঠকে এ বিষয়টি স্পষ্ট হবে বলে জানা যায়। শনিবার বা রোববার (১১ নভেম্বর) রাতে বা সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন করার সম্ভাবনা রয়েছে। সে সংবাদ সম্মেলন থেকে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি খোলাসা করবে বিএনপি।

তালেবান-রাশিয়া শান্তি আলোচনায় বরফ গলবে কী?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ