বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

২ আসনের মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন ।

শুক্রবার সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস। সেখান থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন গোপালগঞ্জের বাসিন্দা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও রংপুর পীরগঞ্জ আসনের জন্য ১টি মনোনয়ন ফরম কিনেছেন। চীপ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিকুর রহমান আতিক স্পীকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ফরম সংগ্রহ করেন রংপুর-৬ সংসদীয় আসন থেকে।

নোয়াখলী ৫ এর জন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ফরম তুলে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সা. সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ওই আসনের স্থানীয় নেতারা আওয়ামী লীগের কাছ থেকে মনোননয়ন ফরম সংগ্রহ করেন।

রাজশাহীর সমাবেশে যাচ্ছেন না ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ