শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইন্দোনেশিয়ার এতিমখানায় হাফেজ দুই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কুরআন হেফজের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার দুই শিশুর অসাধারণ ক্ষমতা রয়েছে। কুরআনের যে কোন স্থান থেকে তিলাওয়াত করতে বলা হলে তারা নির্ভুল ভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম।

ইন্দোনেশিয়ার এই দুই শিশুর নাম "আহমাদ" এবং "কামাল"। কুরআনের যে কোন স্থান থেকে তিলাওয়াত করতে বলা হলে তারা নির্ভুল ভাবে কুরআন তিলাওয়াত করে এবং সেখানকার আয়াত নম্বর, সূরার নাম এবং পৃষ্ঠা নম্বর বলতে সক্ষম এই দুই শিশু।

এতিম এই দুই শিশু ইন্দোনেশিয়ার একটি কুরআন হেফজ সেন্টারে লেখাপড়া করছেন। উক্ত কুরআন হেফজ সেন্টারটি শুধুমাত্র অনাথ শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে।

কুরআন হেফজের ক্ষেত্রে এই দুই শিশুর অন্যতম দক্ষতা হচ্ছে পবিত্র কুরআনের যে কোন স্থান থেকে তিলাওয়াত করতে বলা হলে তারা নির্ভুল ভাবে কুরআন তিলাওয়াত করে।

এমনকি যদি তাদের বলা হয় নির্ধারিত স্থানের ৭ পৃষ্ঠা পূর্বে অথবা ৪ পৃষ্ঠা পরে তিলাওয়াত করতে, তাহলে তারা দ্রুত সেখানে তিলাওয়াত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেইখ ওলিদ আল-মানিসি এই দুই শিশুর কুরআন তিলাওয়াত দেখে বলেন আমি ঘনিষ্ঠভাবে এই দুই শিশুকে দেখতে এসেছি।

এই শিশু দুটি এমন ভাবে কুরআন হেফজ করেছে, মনে হয় কুরআন শরিফ তাদের চোখের সামনে রয়েছে।

বেলুচিস্তানের নারীদের বেড়ে ওঠা