বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান দারুল উলুম হক্কানিয়ার প্রিন্সিপাল, দিফায়ে পাকিস্তান কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, জামিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা সামিউল হকের মৃত্যুতে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর ভারপ্রাপ্ত আমির নিযুক্ত হয়েছেন তার ছেলে মাওলানা হামিদুল হক।

মাওলানা সামিউল হকের মৃত্যুর পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা এক বৈঠকে মাওলানা হামিদল হককে আমির নিযুক্ত করেন।

মাওলানা আনোয়ারুল হক, মাওলানা ইউসুফ শাহসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানায় পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ।

বৈঠকের সিদ্ধান্তের পর মাওলানা সামি উল হকের ছেলে মাওলানা হামিদুল হককে আমির করার বিষয়টি নিশ্চিত করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র নেতা মাওলানা বশির আহমদ।

মওলানা হামিদুল হক বলেন, দলের অন্যান্য নেতাদের নিজ নিজ পদ বহাল থাকবে।

মাওলানা হামিদুল হক মাওলানা সামিউল হকের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আমার বাবা সবসময় পাকিস্তানকে একত্রিত করতে চেয়েছিলেন, তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা সরকারের দায়িত্ব।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর আততায়ীর হাতে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে নিজ বাসায় নিহত হয়েছেন মাওলানা সামিউল হক। তার মৃত্যুতে পাকিস্তান সরকার প্রধানসহ সাবেক-বর্তমান অনেক রাজনৈতিক ব্যক্তি ও আলেম শোক প্রকাশ করেন।

মাওলানা সামিউল হক জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর প্রধান ছিলেন। দলটির অপর অংশের প্রধান মাওলানা ফজলুর রহমান।

সূত্র: এক্সপ্রেস নিউজ

আরও পড়ুন: মাওলানা সামিউল হক কে ছিলেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ