শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পৃথক ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধের পৃথক ঘটনায় নিহত হয়েছেন দুইজন। ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় শুক্রবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আবদুল্লাহ কাফি (৩১) ও সদর উপজেলার কালিবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে আলমগীর হোসেন (২৭)।

নিহতরা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো বলে পুলিশ দাবি করে এবং তাদের নামে একাধিক মামলা রয়েছেও বলে জনান পুলিশ।

ওসি কামাল বলেন, মুক্তাগাছা উপজেলার রসুলপুর-কাঠালিয়া ঝইল ব্রিজের কাছে গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসীকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি করে।

সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে কাফিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

ওসি বলেন, এছাড়া সদর উপজেলার সাহেব কাচারী বাজারের দরিয়াপুর মাঠের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে তারা পিছু হটে।

ঘটনাস্থল থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে গাঁজা ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আরো পড়ুন- অনাহারে মারাই গেল ইয়ামেনের শিশু আমাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ