বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আসিয়া বিবির মুক্তি; চুক্তিতে থামলো বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবি মুহাম্মদ সা.কে কটূক্তি করায় আসিয়া বিবির ফাঁসির রায়ের পর তাকে মুক্তি দেয়ার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ চলছিলো দুই দিন ধরে।

চলমান এ বিক্ষোভকারীদের সঙ্গে চুক্তির পর বিক্ষোভ থেমেছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে ইমরান খান সরকারের চুক্তির পর আন্দোলনকারীরা আটকে রাখা সড়কগুলো ছেড়ে দিয়েছে।

আসিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে এ দলটিই সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছিল। হুমকি দিয়েছিল রায় ঘোষণা করা বিচারকদেরও।

মুক্তি পাওয়ার পর আসিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে এমন আভাসের মধ্যেই টিএলপি ও সরকারের মধ্যে চুক্তিটি হয়।

চুক্তি অনুযায়ী সরকার আসিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেবে। সুযোগ থাকবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলেরও।

খালাসের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ থেকে যাদের আটক করা হয়েছে, সরকার তাদের ছেড়ে দিলেও যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে মামলা চলবে।

এর বদলে টিএলপি বিক্ষোভ বন্ধ করবে এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে নেবে। চুক্তির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। বিবিসিকে তিনি বলেছেন, এখনই দমন না করতে পারায় এ পথেই হাঁটতে হচ্ছে তাদের।

ফাওয়াদ চৌধুরী বলেন, দুটো পথ আছে। শক্তি প্রয়োগ করা কিংবা মধ্যস্থতা। শক্তি প্রয়োগে প্রাণহানি হবে, একটি রাষ্ট্র এমনটা করতে পারে না।

আর মধ্যস্থতার ক্ষেত্রে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে, বলেন ফাওয়াদ। এর মাধ্যমে সরকার উগ্রবাদীদের দাবির মুখে মাথানত করছে না বলেও মন্তব্য তার।

উল্লেখ্য, বুধবার ঐতিহাসিক এক রায়ে সুপ্রিম কোর্ট আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে তাকে খালাস দেয়। এরপরই বিক্ষোভ শুরু করে জনজীবন অচল করে দেয় ধর্মীয় সংগঠনগুলো, যার সমালোচনা এসেছে চলতি বছরই প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কাছ থেকেও।

‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ